ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে তালা, পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজশাহীতে পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন, চরম সংকটে কৃষক সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ার অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী বিক্রির বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় বদলি, গঠিত দুটি তদন্ত কমিটি

রাজশাহীতে শব্দদূষণকারিদের ধরতে অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২ ১৬১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে শব্দদূষণকারিদের ধরতে অভিযান

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে শব্দদূষণকারিদের ধরতে অভিযান। রাজশাহী নগরীতে শব্দদূষণকারীদের ধরতে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার নগরীর নীরব ঘোষিত এলাকাগুলোয় এই অভিযান চালানো হয়েছে।

বিশেষ এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কবির হোসেন।

অভিযান শেষে কবির হোসেন জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ঘোষপাড়া মোড়, লক্ষ্মীপুর মোড়, সিএন্ডবি মোড় নীরব এলাকা হিসেবে ঘোষণা করা রয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে এসব এলাকায় অভিযান চালানো হয়।
নীরব এলাকায় যানবাহনের হর্ন বাজানোর দায়ে এ সময় দুজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। তবে অভিযান চলাকালে বিপুলসংখ্যক যান চালককে এ বিষয়ে সচেতন করা হয়েছে। শব্দদূষণমুক্ত নগর গড়তে এই অভিযান চলবে বলে জানান সহকারী পরিচালক কবির হোসেন।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি) ‘বার্ষিক ফ্রন্টিয়ারস রিপোর্ট-২০২২’ প্রতিবেদন অনুযায়ী, যানবাহনজনিত শব্দদূষণের শহরের তালিকায় শীর্ষে রাজধানী ঢাকা। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাজশাহী। প্রতিবেদনটিতে শব্দের তীব্রতার মাত্রা দুই পর্যায়ে নির্ধারণ করা হয়েছে-আবাসিক ও ট্রাফিক এলাকা।
ট্রাফিক এলাকায় ঢাকায় শব্দের তীব্রতার মাত্রা ১১৯ ডেসিবল এবং আবাসিক এলাকায় ৫৭ ডেসিবল রেকর্ড করা হয়েছে।

যেখানে রাজশাহীতে ট্রাফিক এলাকায় শব্দের তীব্রতার মাত্রা ১০৩ ডেসিবল এবং আবাসিক এলাকায় ৫৫ ডেসিবল রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে শব্দদূষণকারিদের ধরতে অভিযান

আপডেট সময় : ০২:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২