শেরপুরের ঝিনাইগাতীতে গারো পাহাড়ের জঙ্গল থেকে অর্ধগ’লিত নারীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে গারো পাহাড়ের জঙ্গল থেকে অর্ধগ’লিত নারীর মরদেহ উদ্ধার
গলায় গামছা পেঁচানো অবস্থায় ম’রদেহ; ২–৩ দিন আগে হ’ত্যা—প্রাথমিক ধারণা পুলিশের
শেরপুরের ঝিনাইগাতীতে গারো পাহাড়ের বনরাণী সংলগ্ন এলাকায় সীমান্ত সড়কের পাশের জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থানীয় এক নারী জঙ্গলে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাওয়ায় তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে একটি স্যামসাং বাটন মোবাইল ফোন, বাংলালিংকের দুটি সিমকার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ২–৩ দিন আগে অজ্ঞাত ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে।
পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোনটি সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।




















