সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় খাদ্য দিবসে আলোচনা সভা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ৬০৬ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ-ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবনথ শ্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বড়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি অফিসার মোমরেজ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান, ফারহানা কনক, সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুম, কৃষক ক্লাবের সভাপতি মিন্টু হোসেন প্রমুখ।




















