ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

ঝিনাইগাতীতে ২৭১০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৩৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে ২৭১০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ

সরিষা, পেঁয়াজ, গম ও মসুর চাষে সহায়তা পেয়ে উচ্ছ্বসিত কৃষকরা

কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষক কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনউজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৭১০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরিষা চাষের জন্য ২ হাজার ৫০০ জন, পেঁয়াজের জন্য ৩০ জন, গমের জন্য ১৭০ জন এবং মসুর চাষের জন্য ১০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, “সরকারি এ প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকরা ইতোমধ্যে মাঠ প্রস্তুত করেছেন, আশা করছি এবারের মৌসুমে ভালো ফলন হবে।”

কর্মসূচিতে উপস্থিত কৃষকরা বলেন, সরকারের এমন সহায়তায় তারা অনুপ্রাণিত হয়েছেন এবং আগামী মৌসুমে আরও বেশি জমিতে আবাদ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে ২৭১০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ০৪:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫