ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে রাঙাটুঙ্গী ফুটবল মাঠের সীমানা প্রাচীর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৫৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৫৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে রাঙাটুঙ্গী ফুটবল মাঠের সীমানা প্রাচীর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সুনামধন্য নারী ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি মাঠ পরিদর্শন করেন এবং মাঠের চারপাশে সীমানা নির্ধারণের জন্য প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
জানা যায়, ঠাকুরগাঁও জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে এই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরশেদুল হক, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাবুদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সহ টিম ম্যানেজমেন্ট ও নারী ফুটবল খেলোয়াড়রা।

জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, “খেলার মাঠের পাশে যেহেতু কবরস্থান রয়েছে, তাই কবরস্থানের পবিত্রতা ও মর্যাদা রক্ষায় পাকা সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত হবে এবং নারী খেলোয়াড়দেরও অনুশীলনে কোনো বিঘ্ন ঘটবে না।”

স্থানীয় জনসাধারণ জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল একাডেমির উন্নয়ন ও নারী খেলাধুলার অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে রাঙাটুঙ্গী ফুটবল মাঠের সীমানা প্রাচীর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় : ০৯:৫৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫