ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

চাকসু নির্বাচনে ভিপি পদে লড়বে বাগাতিপাড়ার কৃতি সন্তান রনি

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ১২:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৮৬৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকসু নির্বাচনে ভিপি পদে লড়বে বাগাতিপাড়ার কৃতি সন্তান রনি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য ছাত্রশিবির সমর্থিত প্যানেলে ভিপি পদে লড়বে নাটোরের বাগাতিপাড়ার কৃতি সন্তান ইব্রাহিম হোসেন রনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল গত বুধবার পর্যন্ত।

ইব্রাহীম হোসেন রনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের এনামুলের ছেলে, ইব্রাহিম হোসেন রনি নিজ এলাকা থেকে এস এস সি তে বিজ্ঞান বিভাগ থেকে পরিক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে ও নিউ ডিগ্রি গভ: কলেজ রাজশাহী থেকে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় এডমিশনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে (২০১৭-১৮ সেশন) ভর্তি হন,বর্তমান তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিল অধ্যয়নরত রয়েছেন।

ছাত্র রাজনীতি জীবনে তিনি নিজ এলাকা বাগাতিপাড়ায় থাকাকালীন ছাত্র শিবিরের সাথী ছিলেন ও থানা শাখার দায়িত্বশীল ছিলেন, বিশ্ববিদ্যালয় জীবনে কলা অনুষদ সভাপতি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের স্কুল-কলেজ ও বিতর্ক সম্পাদক, অর্থ সম্পাদক,অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেন,এছাড়াও মহানগর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
বর্তমানে ইব্রাহিম হোসেন রনি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি।

উল্লেখ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য ছাত্রশিবির সমর্থিত প্যানেলে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেলে সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব ও সহ-সাধারণ (এজিএস) সাজ্জাদ হোসেন মুন্নার নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, টানা চারদিনে চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ২৩২ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন ১ হাজার ১৬২ জন প্রার্থী। এর মধ্যে চাকসুর ২৬টি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫২৮ জন প্রার্থী। আর ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মনোনয়ন নিয়েছেন ৬৩৪ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাকসু নির্বাচনে ভিপি পদে লড়বে বাগাতিপাড়ার কৃতি সন্তান রনি

আপডেট সময় : ১২:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫