ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

পুঠিয়ায় ৫৩ বছরের পুরনো রকেট লঞ্চারের শেল নিষ্ক্রিয়, স্বস্তিতে এলাকাবাসী

মোঃ মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৭০৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় ৫৩ বছরের পুরনো রকেট লঞ্চারের শেল নিষ্ক্রিয়, স্বস্তিতে এলাকাবাসী

রাজশাহীর পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া গ্রামে ৫৩ বছর আগে ব্যবহৃত রকেট লঞ্চারের মোটর শেল সফলভাবে নিষ্ক্রিয় করেছেন রাজশাহী জেলা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ধোপাপাড়া গ্রামের হাফিজ মাস্টারের আমবাগানে এই অভিযান চালানো হয়। রাজশাহী বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল এ নিষ্ক্রিয়করণ কাজ সম্পন্ন করে।

পুঠিয়া থানার ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, “৫৩ বছর আগে ব্যবহৃত রকেট লঞ্চারের মোটর শেলটি দীর্ঘদিন ধরে থানায় সংরক্ষিত ছিল। আদালতের নির্দেশে শনিবার এটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।”

অভিযানের সময় থানার পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। নিষ্ক্রিয় করার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। দীর্ঘদিনের ঝুঁকি অবসানের খবরে তাঁরা স্বস্তি প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দলকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ৫৩ বছরের পুরনো রকেট লঞ্চারের শেল নিষ্ক্রিয়, স্বস্তিতে এলাকাবাসী

আপডেট সময় : ০১:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫