ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাগাতিপাড়ায় ফজলুর রহমান পটলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত

‎ফজলুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৪২৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ফজলুর রহমান পটলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগষ্ট) সন্ধ্যার পূর্বে বাগাতিপাড়া পৌর বিএনপির আয়োজনে মালঞ্চি রেলগেট পূর্ব পার্শে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্মৃতিচারণ করে উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন বলেন,নাটোরের রাজনৈতিক ইতিহাসের প্রথম মন্ত্রী ও কৃতি সন্তান জননেতা ফজলুর রহমান পটল চিরদিন বেঁচে থাকবেন জনগণের হৃদয়ে মাঝে,তিনি ছাত্রজীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও মানুষের পক্ষে অবস্থান গ্রহণ করায় তিনি মানুষের মনে চিরজাগরুক হয়ে থাকবেন।একজন অনলবর্ষী বক্তা এবং জনগণের প্রকৃত সেবক হিসেবে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।

১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ফজলুর রহমান পটল নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে চারবার সাংসদ নির্বাচিত হন। তিনি ১৯৯১-১৯৯৩ পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী, ১৯৯৩-১৯৯৬ পর্যন্ত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১-০৬ বিএনপি-জামায়াত জোট সরকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এর পর তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপষ্ঠো হিসাবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।

তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে বিএনপি’র প্রার্থী হিসাবে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মন্ত্রী এবং এমপি থাকা কালে নাটোর জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেন।জননেতা পটল জীবনের শেষ সময়ে বেশ কয়েক বছর ধরে কিডনির জটিল রোগে ভুগছিলেন। তিনি দেশে বিদেশে চিকৎসা নিয়েছেন। সর্বশেষ তিনি চিকিৎসার জন্য কলকাতা যান। সেখানে রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১১ আগষ্ট দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান। বাবার পদাঙ্ক অনুসরণ করে বড় ডাঃ রাজন, ছোট মেয়ে এ্যাড. ফারজানা শারমিন পুতুল ও স্বামীর শূন্যতা পূরণে অধ্যক্ষ (অব:) কামরুন্নাহার শিরিন নাটোরের মানুষের সেবায় নিয়োজিত আছেন ।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করার পর থেকে আমৃত্যু দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। তার জীবদ্দশায় দেশ ও দলের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম। বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্রকে দৃঢ়চিত্তে মোকাবিলা করতে তিনি যে ভূমিকা পালন করেছেন, তা দলের সব নেতাকর্মীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।সৃষ্টিকর্তা মরহুম ফজলুর রহমান পটল কে জান্নাত নসিব করুন।

এছাড়াও বাগাতিপাড়ার পাকা ইউনিয়নে বিএনপির নেতা নেকবরের নেতৃত্বে লোকমানপুর স্কুলে, দুলুর নেতৃত্ব গালিমপুর মসজিদে, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমানের নেতৃত্বে জামনগর ইউনিয়ন পরিষদ সহ উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন স্থানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ৯ তম মৃত্যু বার্ষিকী পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ফজলুর রহমান পটলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫