লালপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডু/বে নানী-নাতির মৃ/ত্যু
- আপডেট সময় : ০৩:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৪৮০ বার পড়া হয়েছে

লালপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডু/বে নানী-নাতির মৃ/ত্যু
নাটোরের লালপুরে পুকুরে গোসল করতে গিয়ে নানী-নাতির মৃত্যু হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাদিপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে মানু খাতুন (৫৫) ও তার নাতি আল আমিন (৮)। আল আমিন ওই একই উপজেলার পালিদাহ গ্রামের ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মানু খাতুন নাতিকে নিয়ে পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজ নিতে বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরপাড়ে যান। সেখানে মানু খাতুনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে ওই পুকুরে খোঁজাখুঁজি করে শিশু আল আমিনের লাশও উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে। হয়েছে




















