ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দুটি স্পিডবোটে আগুন, পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, জিজ্ঞাসাবাদে বাবা-ছেলে উত্তরাঞ্চলের চায়ের মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করতে হবে: চা বোর্ড চেয়ারম্যান পঞ্চগড় জেলা জজ আদালতে ঘুষ দাবির অভিযোগ, ৪০০ টাকা ফেরত দেওয়ার ভিডিও থাকার দাবি নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল, আইফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ৮ টিমের অভিযান, মশক নিধন ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, ডিসি কার্যালয়ে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

পঞ্চগড় জেলা বিচার বিভাগীয় প্রীতি ফুটবল আইনজীবী সমিতিকে ৯-০ গোলে হারিয়েছে জেলা ও দায়রা জজ আদালত দল

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৮৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় জেলা বিচার বিভাগীয় প্রীতি ফুটবল আইনজীবী সমিতিকে ৯-০ গোলে হারিয়েছে জেলা ও দায়রা জজ আদালত দল

পঞ্চগড় জেলা বিচার বিভাগীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে পেশাগত চাপ কমিয়ে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। বিচার বিভাগের প্রতিযোগিতার বাইরে এমন আয়োজন প্রশংসিত হচ্ছে সংশ্লিষ্টদের মধ্যে।

খেলাধুলা যেমন শরীরচর্চার মাধ্যম, তেমনি একে অপরকে জানার এবং সম্পর্ক উন্নয়নেরও একটি বড় সুযোগ এই বার্তাই পৌঁছে দিচ্ছে বিচার বিভাগের এই ব্যতিক্রমধর্মী আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, জেলা আইনজীবী সমিতি আহ্বায়ক মাহাবুবুল হোসেন, পঞ্চগড় জেলা পাবলিক প্রসিকিউটর এ্যাড. আদম সুফি, জিপি এ্যাড. এমএ আব্দুল বারী, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামানসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বিচারকবৃন্দ, আইনজীবী সহকারী এবং বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে জেলা আইনজীবী সমিতি দলকে ৯-০ গোলে হারিয়েছে জেলা ও দায়রা জজ আদালত দল।

চারটি টিম অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। দলগুলো হলো, জেলা জজ আদালত, পঞ্চগড়, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি, পঞ্চগড় জেলা আইনজীবী সহকারী সমিতি, পঞ্চগড়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড় জেলা বিচার বিভাগীয় প্রীতি ফুটবল আইনজীবী সমিতিকে ৯-০ গোলে হারিয়েছে জেলা ও দায়রা জজ আদালত দল

আপডেট সময় : ০৪:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫