ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক মান্দায় সারের দাবিতে কৃষকদের নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জী’বন্ত পাখি ছিঁ/ড়ে খাওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউএনওর ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর নালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, পিবিআই তদন্তের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বাউয়েটে বিসিএস ও সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনার বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, পণ্যের মান নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান

পঞ্চগড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহিপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনার জেরে এক পরিবারের উপর হামলা ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ভুক্তভোগী পরিবার নিজ এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মনছুর আলী। তিনি বলেন, “গত ১ জুলাই আমার ছেলে ও তার সহপাঠীরা তেঁতুলিয়ার দেবনগড় ইউনিয়নের ঝালিংগীগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গেলে স্থানীয় আইনজীবী সনেট হোসেনের ভাতিজার সঙ্গে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এর জেরে আইনজীবী সনেট হোসেনের লোকজন আমার বাড়িতে হামলা চালায়। পরে তারা আদালতে আমার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করে।”

তিনি আরও অভিযোগ করেন, “সনেট হোসেন ও তার ভাইয়েরা সবাই আইনজীবী হওয়ায়, মামলার শুনানিতে আমাদের পক্ষের কোনো আইনজীবীকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, দেবনগড়ের মাগুরমারী চৌরাস্তা বাজারে আমার বিরুদ্ধে ‘কোটিপতি কালোটাকা ব্যবসায়ী’, ‘ভূমিদস্যু’সহ নানা অপপ্রচার করে মানববন্ধন করেছে সনেট হোসেনের পরিবার।”

সংবাদ সম্মেলনে মনছুর আলীর স্ত্রী কহিনুর বেগম, বোন প্রমিলা বেগম ও প্রতিবেশী রাশেদুজ্জামান লিটনসহ অনেকে উপস্থিত থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা যায়, মনছুর আলী সাতমেরা এলাকার কফিল উদ্দিনের ছেলে এবং সনেট হোসেন পঞ্চগড় জেলার রায়পাড়া এলাকার মৃত হুসেন আলীর ছেলে ও জেলা জজ কোর্টের আইনজীবী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫