ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য সাড়ে ১০ লাখ টাকা বাগাতিপাড়ায় চুলার আগুনে কৃষকের ৬ ঘর পুড়ে ছাই, ক্ষতি ৫-৭ লাখ টাকা বাগাতিপাড়ায় বাবার সঙ্গে অভিমানের পর যুবকের আ/ত্ম/হ/ত্যা বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ

চট্রগ্রামে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধন, শাস্তি ও অপসারণ দাবী

মোহাম্মদ মাসুদ, চট্টগ্রামঃ
  • আপডেট সময় : ০৩:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৩৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্রগ্রামে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধন, শাস্তি ও অপসারণ দাবী

চট্রগ্রাম গণপূতের্র রহমতগঞ্জ সার্কেলে টেন্ডারবিহীন প্রকল্পের ছড়াছড়ি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দলগত ঠিকাদারদের সিন্ডিকেটকে পৃষ্ঠপোষকতা সাধারণ ঠিকাদারদের কাজ না দেওয়া নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিবাদে নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধনে শাস্তি ও অপসারণ দাবী।

সরকারি নীতিমালার তোয়াক্কা না করে একের পর এক প্রকল্প বাস্তবায়নের অভিযোগ উঠেছে চট্টগ্রামের রহমতগঞ্জ গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে। এ ছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দলগত ঠিকাদারদের সিন্ডিকেটকে পৃষ্ঠপোষকতা করা এবং সাধারণ ঠিকাদারদের কাজ না দেওয়ায় তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন একদল ঠিকাদার।

এক গোপন নথিতে দেখা গেছে, প্রকল্প অনুমোদনের আগে স্টিমেট এমাউন্ট ও কাজের কোড লিখে রেখেছেন তিনি যা সরাসরি পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০০৮-এর লঙ্ঘন। উক্ত বিধিতে উল্লেখ আছে যে, যদি টেন্ডার আহ্বানের আগেই প্রকল্পের আর্থিক বিবরণী চূড়ান্ত করা হয় তবে তা হবে ৩২ ও ৬২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ১১: টেন্ডার ছাড়া কোনো কাজ নিষিদ্ধ ৩২: স্টিমেট বা কোড ফাঁস শাস্তিযোগ্য অপরাধ ৬২: প্রতিটি প্রকল্পের ওপেন টেন্ডার বাধ্যতামূলক।

একাধিক ঠিকাদার দাবি করেছেন, নিয়মবহির্ভূতভাবে কাজ বিতরণ করা হচ্ছে কিন্তু ভয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, প্রকৌশলী জহির রায়হান নিজেই ঠিকাদার ঠিক করেন। আমরা অনেকেই বারবার আবেদন করেও কাজ পাই না।
এই প্রকৌশলীর অপসারণ ও তার অনিয়ম দুর্নীতির তদন্ত চেয়ে গত ১১ মে ২০২৫ রহমতগঞ্জ গণপূর্ত ভবনের সামনে মানববন্ধন করেন সাধারণ ঠিকাদাররা। তাঁদের অভিযোগ, নিয়ম ভাঙা, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনে যুক্ত প্রকৌশলী জহির রায়হান। এই খবর গণমাধ্যমে প্রচারিত হলেও তাঁর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি গণপূর্ত মন্ত্রণালয়। প্রশ্ন উঠেছে উচ্চ পর্যায়ের এই নীরবতা কি প্রশাসনিক উদাসীনতা, নাকি প্রভাবশালীদের ছত্রছায়া? অনিয়ম,দুর্নীতির সাক্ষ্য প্রমাণ থাকার পরও যদি জবাবদিহিতার ব্যবস্থা না করা হয় তবে শুধু গণপূর্ত নয়, আস্থা হারাবে অন্তর্বতীকালীন সরকার।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রহমতগঞ্জ গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জহির রায়হান বলেন, কাজ দিতে না পারলে ঠিকাদাররা এ ধরনের অভিযোগ তুলে থাকেন। তবে তাদের সাথে বিষয়টি মিমাংশা হয়েগেছে। প্রধান প্রকৌশলী মো: শামীম আখতারের বক্তব্য চেয়ে তার সেল ফোনে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোন মতামত দেন নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্রগ্রামে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধন, শাস্তি ও অপসারণ দাবী

আপডেট সময় : ০৩:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫