ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

পঞ্চগড়ে প্রায় সাড়ে ৮ হাজার পিস ট্যাপেন্টাডল সহ সেনাবাহিনীর হাতে আটক ১

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৭:২৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৩৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে প্রায় সাড়ে ৮ হাজার পিস ট্যাপেন্টাডল সহ সেনাবাহিনীর হাতে আটক ১

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ইব্রাহিম আলী (৪৮) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইব্রাহিমকে ভাই বোন ফার্মেসি নামের তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। পরে তাকে সাথে নিয়ে পূর্ব মোলানিপাড়া এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির ছাদের উপর রাখা দুটি ব্যাগ থেকে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সদস্যদের খবর দিয়ে জব্দকৃত ট্যাবলেট সহ ইব্রাহিমকে প্রথমে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেয়া হয়। পরে সেখান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। দীর্ঘদিন ধরে ফার্মেসির পাশাপাশি মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন তিনি বলে জানা গেছে।

জানা গেছে, জব্দকৃত নেশা জাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটের মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। একই সময় ১ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক ইব্রাহিম আলীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এ সময় পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছে। এরই প্রেক্ষিতে আমরা মৌলানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় ৮ হাজার ৪০০ পিস ট্যাপেন্ডাডল সহ একজনকে আটক করি। মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, মাদকসহ আটক ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে প্রায় সাড়ে ৮ হাজার পিস ট্যাপেন্টাডল সহ সেনাবাহিনীর হাতে আটক ১

আপডেট সময় : ০৭:২৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫