ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ শ্রীবরদীর শি’শু ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি চট্রগ্রাম থেকে গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল

শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার!

শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মজনু মিয়া (৫৪) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য (সার্জেন্ট) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে উত্তেজনা সৃষ্টি করে। রোববার (১৫ জুন) বেলা ১১ টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের হাউড়া বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া সদর উপজেলার সাপমারী কামারবাড়ি এলাকার বাসিন্দা এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।

প্রত্যক্ষদর্শীরা জানান, মজনু মিয়া মোটরসাইকেলে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা ঢাকাগামী শাম্মী ডিলাক্স বাসটি তাঁকে চাপা দেয় এবং প্রায় ৩০০ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয় এবং শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.আব্দুল করিম জানান,”দুর্ঘটনার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত, বাসে আগুন বিক্ষুব্ধ জনতার!

আপডেট সময় : ০৪:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫