ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

পঞ্চগড়ে বেশী ভাড়া নেওয়ায় ৩ বাস কাউন্টারকে জরিমানা

মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১২:১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ৫২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বেশী ভাড়া নেওয়ায় ৩ বাস কাউন্টারকে জরিমানা

পঞ্চগড়ে মব সন্ত্রাস, অপতৎপরতা ঠেকাতে অব্যাহত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। পঞ্চগড় জেলা প্রশাসনকে সাথে নিয়ে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া আদায় করায় দূর পাল্লার ৩টি বাস কাউন্টারকে পৃথকভাবে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ অভিযানের অংশ হিসেবে প্রথমে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে থাকা দূরপাল্লার যাত্রীবাহী বাসের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। এরপর পঞ্চগড় পৌরসভার শাহ আলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ ও হামজা এক্সপ্রেস নামে তিনটি যাত্রীবাহী বাসের কাউন্টারকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে পৃথকভাবে চার হাজার টাকা জরিমানা করেন পঞ্চগড়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর সাহা। পরে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে গিয়ে টিকিট কালোবাজারি ঠেকাতে ও সাধারণ মানুষকে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্য সহ পুলিশ সদস্যরা।

অভিযান শেষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর সাহা বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পঞ্চগড় জেলা প্রশাসক ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বাস কাউন্টার ও রেল স্টেশনে নিয়মিত অভিযান পরিচালনা করছি। নিয়ম না মেনে অতিরিক্ত ভাড়া আদায় করায় আমরা তিনটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের কাউন্টারকে চার হাজার টাকা জরিমানা করেছি। এবং রেল স্টেশনে এসে যাত্রীদের সাথে কথা বলেছি। সর্বোপরি মব সন্ত্রাস সহ যে সকল অপরাধমূলক কাজ রয়েছে, সেগুলো বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এবং সেনাবাহিনীর সাথে জেলা প্রশাসন একত্র হয়ে কাজ করছে।

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জোবায়ের হোসেন সিয়াম বলেন, মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সহ সকল অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বেশী ভাড়া নেওয়ায় ৩ বাস কাউন্টারকে জরিমানা

আপডেট সময় : ১২:১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫