ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান হোসেনপুরে ৫ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩০-৩৫ লাখ টাকার ক্ষতির দাবি চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি রাণীশংকৈলে ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার পুঠিয়ায় পাটবোঝাই টলি উল্টে একজনের মৃত্যু

শেরপুরের সীমান্তে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার -১১

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • আপডেট সময় : ০৩:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৩৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের সীমান্তে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার -১১

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে নারী ও শিশুসহ ১১ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১ জুন)দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ছন্দার মোল্যার ছেলে আবুল কালাম (৩৪), মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম (২৩), চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), ইমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম (২৭), পুত্র লিমন শেখ (৫), ও মেয়ে সামিয়া (৫ মাস) কালিয়া উপজেলার ভোমবাগ দাউদ মোল্যার ছেলে রানা মোল্যা (২৬), রানা মোল্যার স্ত্রী নাসরিন বেগম (২৩), ছেলে ইরফান মোল্লা (৫), খুলনা জেলার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মোছা লিচি (৪৮), ফজর মোল্যার ছেলে রুবেল মোল্যা (২৫)।

পুলিশ জানায়, শনিবার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় নিয়মিত টহলে যায়। এসময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশী নাগরিক সীমান্তের কাছাকাছি পাহাড়ের মধ্যে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিলো।সীমান্ত এলাকায় ঘুরাঘুরির কারণ জানতে চাইলে তারা পাহাড় দেখতে এসেছে বলে জানায়। তাদের কথাবার্তা সন্দেহজনক হলে বিজিবি’র সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়,কাজের সন্ধানে কয়েক বছর আগে পাসপোর্ট ব্যতিত বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। কর্ম শেষে পুনরায় অবৈধ পথেই দেশে ফিরে আসছিলেন তারা। পরে তাদেরকে গ্রেফতার করে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে দুইটি মুঠোফোন ও বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শনিবার রাতে একটি মামলা করেছে বিজিবি। পরে রবিবার (১জুন) দুপুরে আসামীদের শেরপুর আদালতে সোর্পদ করা হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের সীমান্তে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার -১১

আপডেট সময় : ০৩:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫