ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সার ডিলারকে ঘিরে বিতর্ক, অপপ্রচারের অভিযোগ সিদ্দিকুরের বাগাতিপাড়ায় দুর্গাপূজায় সহযোগিতার আশ্বাস বিএনপি নেতা মোশাররফের দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৪৩ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বিএনপি প্রতিশ্রুতি দিয়ে তা পালন করে- নাটোরে হুইপ দুলু মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

রাণীনগরে তিনটি কলেজে শাখায় ছাত্রদলের কমিটি গঠন

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৪৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে তিনটি কলেজে শাখায় ছাত্রদলের কমিটি গঠন

নওগাঁর রাণীনগরে তিনটি কলেজ শাখায় ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার জেলা ছাত্রদল থেকে এ তিনটি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হয়। রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ, রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ ও আবাদপুকুর কলেজ শাখায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির ও সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা স্বাক্ষরিত বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের হুমায়ন কবির সভাপতি ও শিহাব হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সুরাইয়া আক্তার সভাপতি ও আসফিকা জান্নাতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের মো. তৌফিককে সভাপতি ও মোছা. সুরাইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আগামী ৩০ দিনের মধ্যে এ তিনটি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের কাছে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে জেলা ছাত্রদল।

রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল বলেন, দীর্ঘ প্রায় ৫ বছর রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক কমিটি দিয়ে চলেছে। গত ২০ মে জেলা কমিটি রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজসহ উপজেলার তিনটি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন করেছেন। রোববার সেই কমিটি প্রকাশ করেছে। তিনি বলেন, প্রথমবারের মত রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ ও আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে তিনটি কলেজে শাখায় ছাত্রদলের কমিটি গঠন

আপডেট সময় : ০৩:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫