ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সার ডিলারকে ঘিরে বিতর্ক, অপপ্রচারের অভিযোগ সিদ্দিকুরের বাগাতিপাড়ায় দুর্গাপূজায় সহযোগিতার আশ্বাস বিএনপি নেতা মোশাররফের দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৪৩ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বিএনপি প্রতিশ্রুতি দিয়ে তা পালন করে- নাটোরে হুইপ দুলু মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু, রাণীশংকৈলে ৫৫ মণ্ডপে আয়োজন পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত- প্রতিমন্ত্রী গোমস্তাপুরে ১৮ বস্তা টিএসপি সার জব্দ, একজনকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

পঞ্চগড়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৩৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পঞ্চগড়ে দুই দিনব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ মে) সকালে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩ তথতয় পর্যায়)’ প্রকল্পের অংশ হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

সদর উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাধারণ মানুষের কাছে দ্রুত, স্বল্প ব্যয়ে এবং সহজ প্রক্রিয়ায় বিচার সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত কার্যকর একটি মাধ্যম। সরকার গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সীমা শারমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান প্রমূখ বক্তব্য রাখেন।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা আরো শক্তিশালী করা হচ্ছে। গ্রাম আদালতের কার্যক্রমকে স্বচ্ছ, গতিশীল ও জনগণের আস্থাভাজন করতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের গঠন, বিচারপ্রক্রিয়া, মামলা নিষ্পত্তির ধারা ও প্রাসঙ্গিক আইনি কাঠামো সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করবেন। দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ৭২ জন ইউপি সদস্য অংশ নেন।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপডেট সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫