ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক বগুড়ায় চানাচুর ও সরিষার তেলের ৫ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা সাংবাদিক আলিফ হ/ত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ বাগাতিপাড়ায় ৮ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিলন লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে ৪২ পূজামণ্ডপে দুর্গোৎসব, দর্শনার্থীদের ভিড় মান্দায় সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ

ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৭ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে জগদল সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়নের চেরিকুটি গ্রামের রাসেল (৪২), একই উপজেলার সুমিনগরের বাদামবাড়ি গ্রামের আশরাফুল (৩৫) এবং মোড়লহাট জিয়াবাড়ি গ্রামের শামীম হোসেন (৩২)। আরেক জনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, বুধবার ভোরে জগদল সীমান্তের ৩৭৪/১-এস পিলার এলাকা দিয়ে ৪ জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল ভারতের ২০০ গজ ভেতর থেকে ওই চারজনকে আটক করে। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বলে ধারনা করা হচ্ছে।

রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ভারতীয় বিএসএফের হাতে ৪ জন আটকের খবর পাওয়ার পরপরই এলাকায় নিজে ও আমার লোকদের দিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছি তাদের পরিচয়। কিন্তু কেউ স্বীকার করেনা আটক ৪ জন কে বা তাদের পরিচয় কি। তবে এটি নিশ্চিত যে ভারতীয় বিএসএফের হাতে ৪ জন বাংলাদেশি নাগরিক আটক হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, “সীমান্তে আটক ৪ জন দীর্ঘদিন ধরে ভারতে হয়তো শ্রমিক হিসেবে ছিল বা এরা চোরাকারবারিও হতে পারে। এরমধ্যে ৩ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিক হতে পারে। আজকে বাংলাদেশে অবৈধ পন্থায় ফেরত আসার চেষ্টাকালে সীমান্ত থেকে তাদের আটক করে বিএসএফ। আমরা পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশীদের ফেরত আনার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ

আপডেট সময় : ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫