ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লালপুরে মাদকবিরোধী অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালপুরে হ্যাকিং চক্রের সদস্য গ্রেপ্তার, আদালতে সোপর্দ লালপুরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ রাজশাহীতে শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক মোহনপুরে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বৃদ্ধির দাবি সিংড়ায় জমিজমা বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ গুরুদাসপুরে পুলিশের অভিযানে ২০৪ পিস ইয়াবাসহ ৫ জন আটক

রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:৪৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ৬৪৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতির কারণে রাজশাহী স্টেশনে আটকা পড়েন যাত্রীরা। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় পরে রাজশাহী থেকে যাত্রা শুরু করে বনলতা এক্সপ্রেস ট্রেন। সোমবার (৫ মে) চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢোকার সময় সকাল ৭টার দিকে একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিটি তোলা পর পৌনে ১০টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢোকার সময় বনলতা এক্সপ্রেসের একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটে। বগিটি অবশ্য উল্টে যায়নি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে ট্রেনটি আটকে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এছাড়া এই সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। অন্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এদিকে ট্রেনের বগি লাইনচ্যুতির কারণে আড়াই ঘণ্টারও বেশি সময় অনেক যাত্রী প্ল্যাটফরমে অপেক্ষা করতে থাকেন। পরে বগিটি তোলার পর সকাল পৌনে ১০টায় ট্রেনটি যাত্রা শুরু করে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহীদুল আলম বলেন, টুলভ্যানের মাধ্যমে লাইনচ্যুত হওয়া বগিটি তোলার পর সকাল পৌনে ১০টায় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়। তিনি বলেন, বনলতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়। অনেক যাত্রী টিকিটের টাকা রিফান্ড করে অন্য গাড়িতে চলে গেছেন। বগি উঠানোর পর সকাল পৌনে ১০ টার সময় বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ঢাকায় উদ্দেশ্যে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৯:৪৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫