ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

পঞ্চগড়ের বোদায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের বোদায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পঞ্চগড়ের বোদায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।জানা যায়, উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ফুলতলা এলাকায় ৬৫ শতক জমিতে ৯ ভাই-বোন ওয়ারিশ থাকলেও ভাগ বন্টন না হওয়ার আগে বিটুল নামের এক ভাইয়ের কাছে ভয় দেখিয়ে, নানা কৌশলে ২০২৩ সালে ৮ শতক জমি কিনে নেন ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন।

পরে এনিয়ে কোর্টে মামলা করেন বিটুলের ভাই বাবুলার রহমান। মামলা চলা অবস্থায় ৩০ এপ্রিল বুধবার আলমগীর ভাড়াটে শতাধিক লোক নিয়ে এসে জমিতে থাকা টমেটো, ইউক্যালিপটাস ও বাঁশঝাড় কেটে জমিটি দখল করে।আলমগীর হোসেন বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিটুলের স্ত্রী মুক্তা বেগম বলেন, আমার স্বামীর কাছে তারা কিছু টাকা পায়, আলমগীর ছাত্রলীগের নেতা হওয়ায় আমার স্বামীকে ভয় দেখিয়ে, জোর করে, নানা কৌশলে আট শতক জমি রেজিস্ট্রি করে নেয়।বাবুলার রহমান বলেন, আমরা ছয় ভাই দুই বোন এবং মা ৬৫ শতক জমির ওয়ারিশ। আমরা এখনও ভাগবন্টন করি নাই। ২০২৩ সালে আমার ভাই বিটুলকে ভয় দেখিয়ে চুপ করে তার কাছ থেকে ৮ শতক জমি রেজিস্ট্রি নেয়। পরে আমি আদালতে মুসলিম আইনে পণ ফেরতের মামলা করি। মামলা চলছে কিন্তু হঠাৎ বুধবার আলমগীর ভাড়াটে সন্ত্রাসী এনে জমিটি দখল করে। সে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েও প্রকাশ্যে জমি দখল করে ঘুরতেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তার অত্যাচারে মানুষ এলাকায় থাকতে পারে নাই।বিটুলের ভাই ফজলুল করিম বলেন, এই জমিটা আমার দখলে থাকলেও আমরা এখনও ভাগ বন্টন করিনাই। আমার ভাই বিটুলের কাছে তারা চুপ করে রেজিস্ট্রি করে নিয়েছে। জমিতে আমি টমেটো চাষ করছি। তারা বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে এনে টমেটোর গাছ, ইউক্যালিপটাস গাছসহ বাঁশ কেটে নিয়ে গেছে। আওয়ামী লীগ না থাকলেও সে এখনও এলাকা দাঁপিয়ে বেড়াচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীরের বক্তব্য পাওয়া যায় নাই। তবে তার ভাই রুহুল আমিন বলেন, আমরা গত ২৯ তারিখে মামলার রায় পেয়েছি। এজন্য জমিটা দখল করে নিয়েছি। বোদা থানার ওসি আজিম উদ্দীন বলেন গতকাল রাতে থানায় জমি দখলের একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ের বোদায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫