ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

পঞ্চগড়ে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ২১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট

পঞ্চগড়ে জুয়েলারি দোকানের তালা ভেঙে ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে শহরের বানিয়াপট্টি এলাকার গিনি হাউস জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।জুয়েলারির মালিক লব বণিক পৌর সদরের বানিয়াপট্টি এলাকার বাসিন্দা।

ওই দোকানের নন্দ কুমার রায় বলেন, সোমবার দিনে দোকান খোলা ছিল। দোকান মালিকের মেয়ের বিয়ে এজন্য সন্ধায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। প্রতিদিনের মত সকাল ৮ টায় দোকান খুলতে এসে দেখি সাটারের তালা ও সিন্ধুকও ভাঙ্গা।পরে মালিক খবর পেয়ে এসে দেখে সব স্বর্ণালঙ্কার দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।

দোকান মালিকের ছেলে লিখন বণিক বলেন, খবর পেয়ে আমরা দ্রুত দোকানে ছুটে আসি। এরপর বাজার কমিটি ও পুলিশকে জানাই।সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায়, সকাল ৫ টা থেকে ৬ টায় দোকানের ভিতরে ও বাইরে ১১ জন দুর্বৃত্তকে। তিনি বলেন, দুল, আংটি, চুরিসহ প্রায় ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৮০-৮৫ লাখ টাকা।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহিল জামান বলেন, স্বর্নের দোকানে চুরির খবর পেয়ে আমরা কাজ শুরু করেছি। প্রাথমিকভাবে ৫০ ভরি স্বর্ন চুরির বিষয়ে জানানো হয়েছে তবে এখনো এজাহার পাইনি। পেলে দ্রুত এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট

আপডেট সময় : ০২:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫