ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাণীনগরে ডেভিল হান্টে ইউনিয়ন যুবলীগের দুই নেতা গ্রেফতার

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে ডেভিল হান্টে ইউনিয়ন যুবলীগের দুই নেতা গ্রেফতার

নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিল হান্টে ইউনিয়ন যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে থানা পুলিশ তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত সখিন উদ্দিনের ছেলে বাহার উদ্দিন (৩৮) ও দামুয়া মৃধাপাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে বাবুল হোসেন (৪০)। তাদের দু’জনের মধ্যে বাহার একডালা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বাবুল একডালা ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোসলেম উদ্দিন বসুনিয়া। তিনি জানান, সোমবার রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ডেভিল হান্টে- যুবলীগের দুই নেতা বাহার ও বাবুলকে গ্রেফতার করে পুলিশ। তারা দু’জন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার তদন্তপ্রাপ্ত আসামি। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে ডেভিল হান্টে ইউনিয়ন যুবলীগের দুই নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫