সংবাদ শিরোনাম ::
নাটোরের নলডাঙ্গায় আওয়ামীলীগ নেতা আকতার গ্রেফতার
নাটোর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০১:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩৪৩ বার পড়া হয়েছে

নাটোরের নলডাঙ্গায় আওয়ামীলীগ নেতা আকতার গ্রেফতার
নাটোরের নলডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতা আকতার হোসেন মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফ্রেবুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় দিকে পাটুল তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আকতার হোসেন মৃধা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও পিপরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পিপরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মৃত আকবর হোসেন মৃধার ছেলে বলে জানা গেছে।
নলডাঙ্গার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।




















