ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে গুড়িয়ে দেয়া হলো আ’লীগের অফিস, সাবেক এমপির বাড়িতে বুলডোজার কর্মসুচী পালন

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৩৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে গুড়িয়ে দেয়া হলো আ’লীগের অফিস, সাবেক এমপির বাড়িতে বুলডোজার কর্মসুচী পালন

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আলোচিত জান্নাতি প্যালেসে দ্বিতীয় বারের মত ভাংচুর ও অগ্নিসংযোগেরর পর জেলা আওয়ামীলীগের শাখার অস্থায়ী কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় আওয়ামীলীগের এই অস্থায়ী কার্যালয় ভেঙ্গে ফেলা হয়। এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া ভেঙ্গে ফেলা দলীয় কার্যালয়ের স্থানে দ্রুততম সময়ের মধ্যে ‘‘জুলাই স্মৃতি শিশু পার্ক’’ করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী নেতারা।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন জেলায় ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক ও দলীয় কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে নাটোরে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে কোন প্রকার বিবৃতি কিংবা অপপ্রচার চালানো হলে ফ্যাসিস্ট সরকারের এমপি-মন্ত্রীদের বাড়ীঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। এসময় তারা দলীয় কার্যালয়টির স্থানে ‘‘জুলাই স্মৃতি শিশু পার্ক’’ করার ঘোষণা দেন।
পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এরআগে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শহরের কান্দিভিটা এলাকায় নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আলোচিত জান্নাতি প্যালেসে পোড়া বাড়িতে আগুন দিয়ে বুলডোজার কর্মসুচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসময় ছাত্র নেতৃবৃন্দ বলেন, পতিত স্বৈরাচারী আওয়ামীলীগের কোন অস্তিত্ব বাংলাদেশে থাকবেনা। গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে শিমুলের বাড়ি ভাংচুর সহ অগ্নিসংযোগ করা হয়। এর পর থেকে বাড়িটি পোড়ো বাড়িতে পরিনত হয়।

এদিকে একই সময়ে নিচাবাজার এলাকায় ছাত্র-জনতা সাবেক পৌর মেয়র উমা চৌধুরী জলির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ সহ ভাংচুরের চেষ্টা করা হয়। সাবেক মেয়রের বাড়িতেও গত ৫ আগষ্ট হামলা চালিয়ে ভাংচুর সহ অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে গুড়িয়ে দেয়া হলো আ’লীগের অফিস, সাবেক এমপির বাড়িতে বুলডোজার কর্মসুচী পালন

আপডেট সময় : ০১:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫