ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

শেরপুরে হত্যা মামলার আসামী মুকুল দফাদার গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে হত্যা মামলার আসামী মুকুল দফাদার গ্রেফতার

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নিহত মাহবুব আলম হত্যা মামলার আসামী মুকুল দফাদার(৫০)কে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (৩ নভেম্বর) বিকেলে শেরপুর পৌর শহরের সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুকুল দফাদার সদর উপজেলার দড়িপাড়া এলাকার বদু দফাদার ওরফে মোজাম্মেল হকের ছেলে।

র‍্যাব জানায়,গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই মিছিল চলাকালে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে। এতে মাহবুব আলম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।এ ঘটনায় নিহতের মাতা মাফুজা খাতুন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যায় আসামীরা।উক্ত মামলা রুজুর পর র‍্যাব-১৪, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে। এরি ধারাবাহিকতায় গোপনে সংবাদ পেয়ে র‍্যাবের একটি আভিযানিক অভিযান চালিয়ে রোববার বিকেলে শেরপুর পৌর শহরের সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে মুকুল দফাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামী মুকুল দফাদারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে হত্যা মামলার আসামী মুকুল দফাদার গ্রেফতার

আপডেট সময় : ০৩:১৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪