ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীর মানুষের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে- রামপ্রসাদ পাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ২৪০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর মানুষের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে- রামপ্রসাদ পাল

রাজশাহী ব্যুরো:
রাজশাহীর মানুষের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে- রামপ্রসাদ পাল। ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল বলেছেন, রাজশাহীর মানুষগুলোর ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। এখানকার মানুষগুলোর ব্যবহার রাজশাহীর আমের থেকেও বেশি মিষ্টি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোঃ জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, কোষাধ্যক্ষ অবায়দুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

এসময় মন্ত্রী বলেন, আমাদের রাজ্যে রাজশাহীর আম খুব প্রসিদ্ধ। রাজশাহীর আমকে সুস্বাদু হিসেবে দাবি করি। এখানে এসে আরেকটা জিনিস আমের সাথে যুক্ত হলো রাজশাহীর আমের থেকে রাজশহীর জনতার ব্যবহার আরও বেশি মিষ্টি ও সুস্বাদু। দশ-বারটা আমের মধ্যে কখনো কখনো একটি আম টক হয়। কিন্তু এখানকার মানুষগুলো সব মিষ্টি। রাজশাহীর মানুষের আদর-আপ্যায়ন আমাকে মুগ্ধ করেছে এটি আমি কখনো ভুলবোনা।থ
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার অর্জনে ভারতের বিরাট ভূমিকা ছিলো। বাংলাদেশ-ভারত যে মৈত্রির বন্ধন সেটাকে আজীবন অটুট রাখার প্রয়াস নিয়ে এই ফ্রেন্ডস অব বাংলাদেশ তার দায়িত্ব পালন করে যাচ্ছে। রাজশাহীতে এসে যে আপ্যায়ন পেয়েছি তা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি।

এর আগে বেলা ১১টায় ভাষা শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতের প্রতিনিধি দল। পরে শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। সেখানে সংগ্রহশালার ডায়েরিতে স্মৃতি স্বাক্ষর করেন।এরপর ব‌ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে একমিনিট নিরবতা পালন করা হয়। পরে রাবির কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন। বেলা ১২টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে শ্রদ্ধা তারা নিবেদন করেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে রাজশাহীতে এই মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই রাজশাহীতে আয়োজিত বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষে ভারত থেকে প্রায় ৪০জন মন্ত্রী, অভিনেতা, কবি, শিল্পী, সাংবাদিক সফরে এসেছেন। সফরের অংশ হিসেবে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে আসেন ভারতের প্রতিনিধি দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর মানুষের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে- রামপ্রসাদ পাল

আপডেট সময় : ০৪:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২