ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

গুরুদাসপুরে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধর মৃত্যু, আটক ৩

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধর মৃত্যু, আটক ৩

নাটোরের গুরুদাসপুরে ডাকাতদের ধারালো অন্ত্রের আঘাতে হারেজ আলী (৮০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। এসময় আহত হয়েছে তার স্ত্রী হোলেদা বেগম (৭০)। মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার বৃ-চাপিলা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বৃ-চাপিলা আদর্শ গ্রামের সুমন আলী, মাসুদ রানা ও মনিরুল ইসলাম নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে খাওয়া দাওয়াশেষে বৃদ্ধ হারেজ আলী ও তার স্ত্রী ঘুমিয়ে পরে। ভোর রাতের দিকে মই দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দেখিয়ে আতংক সৃষ্টি করে ডাকাতির চেষ্টা করে চার যুবক। বৃদ্ধ দম্পতি বাধা দিলে দুইজনকেই এলোপাথারী কুপিয়ে চলে যায় ডাকাতরা। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ হারেজ আলীর মৃত্যু হয়। পরে এলাকাবাসী টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোলেদা বেগম উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধর মৃত্যু, আটক ৩

আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪