ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি

১২ দিন পর মৃত্যুশূন্য রামেক হাসপাতাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২ ১৭৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১২ দিন পর মৃত্যুশূন্য রামেক হাসপাতাল

রাজশাহী প্রতিনিধি
টানা ১২ দিন পর মৃত্যুশূন্য দিন কাটাল রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালের করোনা ইউনিট। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের ইউনিটে করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এক দিন আগেও হাসপাতালের এই ইউনিটে চারজন প্রাণ হারান। তারা মারা যান প্রাণঘাতী করোনা সংক্রমণে। সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি মৃত্যুহীন দিন কাটে করোনা ইউনিটে। এরও আগে ১৮ জানুয়ারিও মৃত্যুশূন্য ছিল হাসপাতালের করোনা ইউনিটে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৯ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৩ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ জন।

বর্তমানে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ৫ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন এবং বগুড়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ১৬৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ২৩ জনের। একই দিনে রামেক ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা ধরা পড়েছে।

রাজশাহী জেলার ১৬৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ১২ দশমিক ৫৭ শতাংশ। একই ল্যাবে নাটোরের ১০২টি নমুনা পরীক্ষায় ২১টিতে এবং জয়পুরহাটের ১৪টি নমুনা পরীক্ষায় একটিকে করোনা ধরা পড়েছে। এর মধ্যে নাটোরে করোনা শনাক্তের হার ২০ দশমিক ৫৯ এবং জয়পুরহাটে ৭ দশমিক ১৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১২ দিন পর মৃত্যুশূন্য রামেক হাসপাতাল

আপডেট সময় : ০৮:২৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২