ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে পদ্মার পানিতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার বাগাতিপাড়ার শেষ কারিগর বিশ্বরূপ, তাঁর হাতেই টিকে আছে শতবর্ষী কাঠের চাকার ঐতিহ্য পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন

বড়াইগ্রামে আশিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে আশিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক সরকার হত্যার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবীতে মানববন্ধন করা হয়। শুক্রবার চান্দাই বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তৃতা করেন চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার, নিহত আশিকের বাবা মিরন সরকার, মা আবিদা সুলতানা, খালা আজেদা সুলতানা, ফুফু আফরোজা বেগমসহ এলাকাবাসী।

মানববন্ধনে নিহত আশিকের পিতা মিরন সরকার বলেন, গত ১৫ জুন বিকেলে নিজ পুকুরের মাছ বিক্রয় করে বাড়ি ফিরছিলাম ছিলাম। প্রতিপক্ষ চান্দাই গ্রামের আক্তার হোসেনের ছেলে সাহেব আলী (৫৪), নায়েব প্রামনিক (৫৬), জাহিদুল প্রামানিক (৪৫), আব্দুস সোহরাব (৬০), মাহাতাব সরকারের ছেলে ইয়াহিয়া (৪৫), সাহেব আলীর ছেলে শাকিব হোসেন (২২), জাহিদুল ইসলামের ছেলে সুইট হোসেন (২৩), সোহরাব হোসেনের ছেলে কামরুল ইসলাম (৪০), মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুস সোবাহান (৫৯), মোহাম্মদ সরকারের ছেলে দুলাল হোসেন (৪২) পথরোধ করে মারপিট শুরু। আমাকে বাঁচাতে,ভাই মিল্টন সহ প্রতিবেশী কয়েকজন এগিয়ে এলে তাদেরকেও মারপিট করা হয়। এঘটনায় আহত হয় আমার ছেলে আশিক সহ কয়েকজন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ জুন বিকেলে আশিক মারা যায়। অথচ প্রচার করা হচ্ছে সরকারি পুকুরে মাছ মারার কারনে সংঘর্ষ হয়েছে। হত্যাকারী চক্র আমাকে এবং আমার মৃত ছেলে সহ যারা াামাকে উদ্ধার করতে গিয়েছিল তাদে নামে মিথ্যা মামলা দিয়ে ফাসানো হচ্ছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

উল্লেখ্য, গত ১৫ই জুন বিকেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার সময় নিহত আশিকের পিতা মিরন সরকারের ওপর অতর্কিত হামলা হয়। এসময় আশিক তার বাবাকে রক্ষা করতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন প্রতিপক্ষরা। পরে আহত অবস্থায় আশিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গত ৩০ জুন চিকিৎসাধীন অবস্থায় আশিক মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে আশিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪