নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় পার্বতীপুর থেকে খুলনাগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে রফিক হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তর দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক হোসেন উপজেলার মাধনগরের ভট্টপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নলডাঙ্গা উপজেলার প্রায় সকল জানাজায় উপস্থিত থাকতেন রফিক। ছোট বড় সবাইকে মামু বলে সম্বোধন করতেন। মানুষিক ভারসাম্যহীন মানুষটি মাধনগর স্টেশন এ মালবাহী ট্রেনে কাটা পরে মারা যান। এলাকায় কেউ মারা গেলে সবার আগে হাজির হতেন।
মাধনগর রেলস্টেশনের মাস্টার মোঃ ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, পার্বতীপুর থেকে খুলনাগামী মালবাহী ট্রেন মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে প্রবেশ করলে ট্রেনের নিচে কাটা পড়েন রফিক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রফিক মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় সান্তাহার রেল পুলিশকে খবর দেয়া হলে তারা এসে তাদের আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।




















