ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

রাজশাহীতে এমপি শাহরিয়ারকে আ.লীগ থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ২২০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে এমপি শাহরিয়ারকে আ.লীগ থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নিয়ে অপপ্রচার ও কু-রুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার আলমকে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড আয়োজন মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল দাবি করেন, ‘মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সন্তান খায়রুজ্জামান লিটনকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলম এমপিকে আওয়ামী লীগ থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। নয়লে রাজশাহীর মুক্তিযোদ্ধারা কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার বলেন, ‘বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল আওয়ামী লীগের একজন অত্যন্ত পরিশ্রমি ও নিবেদিত নেতা ছিলেন। বাঘা দলিল লেখক সমিতির কমিটি নিয়ে বিরোধের সংঘর্ষে মৃত্যু হয় বাবুলের। এ সংঘর্ষের মূল হোতা শাহরিয়ার আলম এমপি। তাকে রাজশাহী জেলা ও মহানগরে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। আমরা বীর মুক্তিযোদ্ধারা বাবুল হত্যার বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। সেই সঙ্গে শাহরিয়ার আলম এমপিকে দল থেকে বহিস্কারের দাবি জানায়।’

বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত মেয়র। তাঁর বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন শাহরিয়ার আলম এমপি। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বাবুল হত্যার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবী জানাচ্ছি।’ দলিল লেখক সমিতির কমিটি নিয়ে বিরোধের জের ধরে গত ২২ জুন বাঘা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় উপজেলা চত্বরের ভেতর থেকে আশরাফুল ইসলাম বাবুলকে উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকেল মারা যান তিনি। আশরাফুল ইসলাম বাবুল হত্যাকাণ্ডের ‘মদদদাতা’ হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের লিটন বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে এমপি শাহরিয়ারকে আ.লীগ থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪