রাজশাহীতে ১০৯ বোতল ফেন্সিডিল সহ রিকশা চালক গ্রেফতার
- আপডেট সময় : ১০:২৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে ১০৯ বোতল ফেন্সিডিল সহ রিকশা চালক গ্রেফতার
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার সেলিমের ছেলে রবিন। পেশায় একজন রিকশা চালক। প্রশাসনের নজর এড়িয়ে রিকশা চালানোর আড়ালে সুকৌশলে করে মাদকের ব্যবসা। রবিন হয়ে উঠে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অবশেষে র্যাবের হাতে ধরা খেয়েছে সেই সুকৌশলী রিকশা চালক রবিন। বুধবার রাতে অভিযান চালিয়ে রাজশাহীর দামকুড়া এলাকা থেকে ১০৯ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার (২৭ জুন) র্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যম্পের এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ বছর বয়সী রবিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পেশায় একজন রিকশাচালক হলেও দীর্ঘদিন থেকে রিকশা চালানোর আড়ালে মাদকের কারবার করে আসছিল। রবিন বিভিন্ন পণ্য ও যাত্রী পরিবহনের আড়ালে ভারতীয় সীমান্তবর্তী স্থান থেকে ফেন্সিডিল এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো।
র্যাব জানায়, বেশকিছু দিন থেকে র্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যম্পের একটি দল তার গতিবিধি লক্ষ্য করে আসছিল। এরই প্রেক্ষিতে র্যাব জানতে পাড়ে মাদক কারবারি রিকশা চালক রবিন বিক্রির জন্য ফেন্সিডিল নিয়ে বেড়পাড়ায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে দামকুড়া থানা এলাকার বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে তার কাছে থেকে ভারতীয় নিষদ্ধ ১০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে গ্রেফতারকৃত রবিনের বিরুদ্ধে নগরীর দামকুড়া থানায় মদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ওই থানায় সোপর্দ করা হয় বলেও জানায় র্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প



















