ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ঝিনাইগাতিতে বিলে নৌকা উল্টে দুই মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ৩৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতিতে বিলে নৌকা উল্টে দুই মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে বিলে নৌকা ভ্রমণে গিয়ে বিলের মধ্যে নৌকা উল্টে পানিতে ডুবে মোশারফ হোসেন মিল্টন (২১) ও আমানুল্লাহ আমান (১৭) নামের রংপুর মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের আরও তিন বন্ধু অসুস্থ হয়। শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলি গ্রামের গজারমারী বিলে এই ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন মিল্টন কান্দুলি গ্রামের সোহরাব আলীর ছেলে এবং আমানুল্লাহ আমান একই গ্রামের সাদা মিয়ার ছেলে। তারা দুজনেই রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে কান্দুলি গ্রামের রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন মিল্টন ও আমানুল্লাহ আমান সহ ৮ বন্ধু মিলে ঈদের ছুটিতে নৌকা ভাড়া করে নাচানাচি করতে করতে গজারমারী বিলের নলাডুবা এলাকায় ঘুরতে যায়। নৌকার ওপর নাচানাচি করার একপর্যায়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে ফেলে উল্টে গিয়ে ৮ বন্ধুকে নিয়ে বিলের পানিতে ডুবে যায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে গিয়ে উদ্ধারে নামেন। এ সময় তারা মেডিকেল শিক্ষার্থী মিল্টন কে মৃত অবস্থায় উদ্ধার করেন। আমানুল্লাহ আমান কে আশংকাজনক অবস্থায় সহ অন্যদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমানুল্লাহর মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়ায় অপর তিন বন্ধুকে শেরপুর সদর হাসপাতালেই ভর্তি করা হয়েছে। অন্য ৩ বন্ধু সুস্থ রয়েছে।

স্থানীয় ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ঝিনাইগাতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতিতে বিলে নৌকা উল্টে দুই মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৩:০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪