ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ

রাজশাহীতে প্রধান শিক্ষকের মারপিটে স্কুলছাত্র আহত, হাসপাতালে ভর্তি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে প্রধান শিক্ষকের মারপিটে স্কুলছাত্র আহত, হাসপাতালে ভর্তি!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলার বিরুদ্ধে এক স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে। ‌’দুষ্টামি করায়’ শনিবার (৮ জুন) টিফিন সময়ে স্কুলের ক্লাস রুমেই সহপাঠীদের সামনে পিটিয়ে তাকে আহত করা হয়। ভুক্তভাগী ওই ছাত্রের নাম মো. সারোয়ার হাসান। সে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির মেঘনা শাখার ছাত্র ও নগরীর হড়গ্রাম কোর্ট কলেজ এলাকার বাসিন্দা সাইদ হাসানের ছেলে। এ নিয়ে স্থানীয় থানায় মামলা না নেওয়ায় রোববার (৯ জুন) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রের বাবা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার ক্লাস শেষে বেলা ২টার দিকে বাড়ি ফিরে সারোয়ার। বাড়িতে ফেরার পর সন্ধ্যার দিকে তার হঠাৎ প্রচণ্ড জ্বর আসে। তারপর তার বাবা-মা তার হাতের দিকে লক্ষ্য করে গভীর দাগ দেখতে পায়। এরপর তার কারণ জানতে চাইলে সে কান্নায় ভেঙে পড়ে এবং বলে যে, ‘অধ্যক্ষ গোলাম মাওলা স্যার আমাকে এভাবে মেরেছে’। এরপর তার শরীরের পোশাক খোলার পর সারা শরীরে অসংখ্য দাগ দেখতে পায়। জ্বরের মাত্রা বাড়তে থাকায় তাকে ওইদিন রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সে বর্তমানে বাড়িতে আছে।

সারোয়ার হোসেনের বাবা মো. সাইদ হাসান বলেন, দুষ্টুমি করায় এইটুকু ছেলেকে এভাবে পেটানো যায়! সে শারীরিক এবং মানসিকভাবে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অমানবিক এই নির্যাতনের বিচার চাইতে প্রথমে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় গেলে তারা রাজপাড়া থানায় যেতে বলে। রাজপাড়া থানায় রাত ২টা পর্যন্ত বসিয়ে রেখেও অভিযোগ নেয়া হয়নি। পরে বাধ্য হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শে পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলার মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, আমি ভুল করে ফেলেছি। আর এখন খাচ্ছি। পরে কথা বলবো বলে ফোন কেটে দেন। পরে আবার ফোন দিলে তিনি আর ফোন ধরেননি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে প্রধান শিক্ষকের মারপিটে স্কুলছাত্র আহত, হাসপাতালে ভর্তি!

আপডেট সময় : ০৩:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪