ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

শেরপুরে প্রায় এক কোটি টাকার ভারতীয় চিনি আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে প্রায় এক কোটি টাকার ভারতীয় চিনি আটক!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুরঃ
সীমান্তবর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী থেকে প্রায় প্রায় এক কোটি টাকা মূল্যের চোরাই ভারতীয় চিনি আটক করেছে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)‌।আজ মঙ্গলবার (১৪ মে ) বিকেলে পুলিশ সুপার মো. আকরামুল হোসেন বিপিএম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। সোমবার রাতে উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা কাকরকান্দি থেকে অবৈধভাবে ভারত থেকে আনা পৌনে এক কোটি টাকা মূল্যের ১২৯২ বস্তা ভারতীয় চিনি আটক করে ডিবি পুলিশ শেরপুর।

এসময় ওই গ্রামের জনৈক শের আলীর ছেলে রহুল আমিন নামের এক চিনি ব্যবসায়ীকে আটক করেন ডিবি পুলিশ। পরে উদ্ধারকৃত চিনি গুলো নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়।এ বিষয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, ভারত থেকে সীমান্তদিয়ে অবৈধভাবে আমদানিকৃত চিনি বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শেরপুর (ডিবি) পুলিশ। গতকাল বিকেল হতে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালিয়ে ১২৯২ বস্তা চিনি আটক করা হয়।

নবাগত শেরপুর পুলিশ সুপার মো. আকরামুল হোসেন বিপিএম বলেন, “সরকারের টেক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকৃত চিনির ব্যাপারে পুলিশের কাছে তথ্য আসায় পুলিশ অভিযান চালায়। এসময় এক জনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এর সাথে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।”এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) আরাফাতুল ইসলাম, গোয়েন্দা বিভাগের ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে প্রায় এক কোটি টাকার ভারতীয় চিনি আটক!

আপডেট সময় : ০৪:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪