ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে সংবাদ প্রকাশে প্রশাসনে তোলপাড়, নিম্নমানের ইট সরানোর নির্দেশ রামেকে হামে ৩৭ শিশুর মৃত্যু, ২৭ জনই ছিল টিকাবঞ্চিত রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয় নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়ছে খোলা তেল ও ডিমের দাম বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু

লালপুরে মিটার চুরি, ফেরত পেতে রেখে যাওয়া হয়েছে মোবাইল নম্বর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে মিটার চুরি, ফেরত পেতে রেখে যাওয়া হয়েছে মোবাইল নম্বর!

এস ইসলাম, লালপুর (নাটোর) সংবাদদাতাঃ
নাটোরের লালপুরে দুইদিন যাবৎ উপজেলার বিভিন্ন গ্রামে রাতের আঁধারে অনন্ত ১৫ টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এমনকি মিটারগুলো ফিরে পেতে ওই মিটারের স্থানে চিরকুটে রেখে যাওয়া হয়েছে মুঠোফোন নম্বর। তবে ওই নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীদের কাছে টাকা দাবি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্থরা এবিষয়ে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার ও বুধবার রাতের কোন এক সময় উপজেলার কলসনগর, সাতপুকুরিয়া, চাঁদপুর, ভবানীপুর, কালুপাড়া ও বিভাগ গ্রামের অন্তত ১৫টি বৈদ্যুতিক মিটার চুরি গেছে।

ভুক্তভোগীরা হলেন, উপজেলার কলসনগর গ্রামের আমিরুল ইসলাম (৪০), বাচ্চু বিশ্বাস (৪৫), সাতপুকুরিয়া গ্রামের আব্দুল লতিফ (৩৫), সেকান্দার আলী, চাঁদপুর গ্রামের আব্দুর রহমান, মিজানুর রহমান, মুক্তার আলী, ভবানীপুর গ্রামের খোয়াজ হাজী, শালেশ্বর গ্রামের আমির হোসেন।

অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এঘটনা ঘটে।

ভুক্তভোগী আমিরুল ও বাচ্চু বিশ্বাস জানান, ভুক্তভোগীদের রাইস মিল ও কাঠ মিল হইতে রিডিং মিটার রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় দূর্বত্তরা। এবং প্রত্যেকের চুরি হওয়া মিটারের ফাঁকা জায়গায় একটি চিরকুটে লিখে ঝুলিয়ে যান। সেখানে লেখা ‘এই মিটার নিতে হলে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আট হাজার টাকা দিলে মিটার আপনাদের কাছে পৌঁছে যাবে’। চিরকুটে লেখা মোবাইল নম্বরটি হলো- ০১৯৪০-৯৭৪৮৯৭।
এবিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক রেজাউল করিম খানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে মিটার চুরি, ফেরত পেতে রেখে যাওয়া হয়েছে মোবাইল নম্বর!

আপডেট সময় : ০৯:৫৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪