ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে সেলাই মেশিন দেওয়ার কথা বলে টাকা দাবি, মহিলা দলের নেত্রীর অডিও ফাঁস গোমস্তাপুরে ২ বছর শা/রী/রি/ক সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি, শামীমের বাড়িতে রোজীর অনশন রাণীনগরে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বিষয়ে মতবিনিময় সভা ৪৮ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিল ভারতীয় বিএসএফ রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে গোলাগুলি, ৪ রাউন্ড গুলি উদ্ধার পঞ্চগড়ে ১০ জনকে পুশইনের চেষ্টা ঘিরে জটিলতার অবসান, ৭০ ঘণ্টা পর সরিয়ে নিল বিএসএফ মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান, অকেজো করা হয় এস্কেভেটর নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ

বাউয়েট ক্যাম্পাসে হয়ে গেল বসন্ত বরণ ও পিঠা উৎসব!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে

বাউয়েটে পিঠা উৎসব

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েট ক্যাম্পাসে হয়ে গেল বসন্ত বরণ ও পিঠা উৎসব!

বাউয়েট (কাদিরাবাদ) প্রতিনিধিঃ
প্রথম আলো বন্ধুসভা, বাউয়েট শাখা ও বাউয়েট কালচারাল ক্লাব এর যৌথ উদ্যোগে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের ফ্যাকাল্টি এন্ড অফির্সাস পয়েন্টে অনুষ্ঠিত হয়ে গেল “বসন্ত বরণ ও পিঠা উৎসব”।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ ফিতা কেটে “বসন্ত বরণ ১৪৩০ ও পিঠা উৎসব” অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানের মোট ছয়টি স্টল বসানো হয়। এর মধ্যে প্রথম আলো বন্ধুসভা বাউয়েট শাখার দুটি, বড়াল হলের একটি, বনলতা হলের একটি, রেন্টাল হল গুলোর একটি ও ইংরেজি বিভাগের একটি। স্টল গুলোতে বাঙ্গালির সাংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। যার অংশ হিসেবে গ্রাম বাংলার ঐতিহ্য “ঢেঁকি” অনুষ্ঠানে আগত সকলের প্রদর্শনের জন্য রাখা হয়। বাউয়েট বন্ধুসভার স্টল ও অন্যান্য স্টল গুলোতে দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী শতাধিক পিঠার সমারোহ দেখা যায়। পিঠাগুলোর গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, দুধ চিতই, পান তোয়া, পাটিসাপটা, নকসা পিঠা, নারিকেল পুলি, ছাচ পাক্কন, ফুল পিঠা এবং নতুন গুড়ের পায়েস উল্লেখযোগ্য। এছাড়া বাউয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাউয়েটের কালচারাল ক্লাব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব.) ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মোঃ আশরাফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, হলগুলার প্রভোস্টগণ, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, প্রথম আলো বন্ধুসভা ও বাউয়েট কালচারাল ক্লাবের সদস্যবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েট ক্যাম্পাসে হয়ে গেল বসন্ত বরণ ও পিঠা উৎসব!

আপডেট সময় : ০২:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪