ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মান্দায় প্রতিপক্ষের মা’রধ’রে না/রীসহ একই পরিবারের তিনজন আহ/ত রাজশাহীতে অটোরিকশাচালক হ/ত্যা/র রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮ রাজশাহীতে হ/ত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, অ/স্ত্র উদ্ধার রাজশাহীতে ট্রেনের ধা/ক্কা/য় নারীর মৃত্যু মাদক ও চোরাচালান রোধে কঠোর বার্তা: গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

বিএনপি নেতাকে হত্যার চেষ্টাকারীরা গ্রেপ্তার না হলে হরতাল ডাকা হবে; বিএনপির হুঁশিয়ারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২ ২০৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজকে হত্যার চেষ্টাকারীদের ৩ দিনের মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে জেলা বিএনপি। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হলে হরতাল সহ লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃবৃন্দ।

রোববার (৬ ফেব্রুয়ারী) দুপুরে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু ও গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলুসহ জেলা ও গুরুদাসপুর উপজেলা বিএনপিথর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, গত শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় একটি মরদেহের জানাজার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় পথে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আমিরুলের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজের ওপর হামলা চালিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আব্দুল আজিজের মাথার খুলি ফেটে যাওয়ায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় আমিরুল ইসলামসহ ১০ জনের নামসহ অজ্ঞাত আরো ১৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হলেও কাউকে আটক করা হয়নি। নেতৃবৃন্দ আওয়ামীলীগকে ফ্যাসিষ্ট বলে আখ্যায়িত করে তাদের গণতন্ত্র বিরোধি কর্মকান্ডের প্রতিবাদ ও নিন্দা জানান। ঘটনার সাথে জড়িতদের তিন দিনের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান নেতৃবৃন্দ। অন্যথায় তিনদিন পর হরতাল কর্মসুচি ঘোষণা দেওয়া হবে বলে ঘোষনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি নেতাকে হত্যার চেষ্টাকারীরা গ্রেপ্তার না হলে হরতাল ডাকা হবে; বিএনপির হুঁশিয়ারী

আপডেট সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২