ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু সচেতনতা সভা নালিতাবাড়ী সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর নজরদারিতে রুখে দেওয়া হলো অপপ্রয়াস রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১ বাগাতিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নাটোরে শিশুদের বইপাঠ ও গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু

মাঘের বৃষ্টিতে জনজীবনে আবারও স্থবিরতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ১৯০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
শৈত প্রবাহ কেটে গেলেও মাঘের শেষে লাগাতার বৃষ্টিতে বিপাকে পড়েছেন উত্তরের জেলা নাটোরের মানুষ। শীতের তীব্রতা কমার পর বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিতে আবারও জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

মধ্য রাতে মুষলধারে বৃষ্টিপাতের পর শুক্রবার সকাল থেকে আবারও শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। এই অবিরাম বৃষ্টির কারনে রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। গত দুই দিন শীত কম থাকার পর আবারও এই বৃষ্টি শুরু হওয়ায় খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। কাজের সন্ধানে বের হতে না পারায় তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।

শীতজনিত সমস্যা দূর হওয়ার পর ফিরে আসা স্বস্তিতে আবারও ভাটা পড়েছে শ্রমজীবী মানুষের। কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন দুর্ভোগে।

শুক্রবার সকালে রাস্তায় কোন মানুষ না থাকায় রিক্সা ও অটো রিক্সা চালকরা যাত্রী না পেয়ে হতাশা প্রকাশ করেছে। যে দুই একটি অটো বা রিক্সা আছে তারাও যাত্রী পাচ্ছে না। আবার অনেকে রিক্সা বা অটোরিক্সা না পেয়ে গন্তব্যে যেতে পারছে না।

তবে এই বৃষ্টিতে গম ,ভুট্টা,সহ উঠতি রবি ফসলের উপকার হবে বলে জানিয়েছেন কৃষকসহ স্থানীয় কৃষি কর্মকতার্রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাঘের বৃষ্টিতে জনজীবনে আবারও স্থবিরতা

আপডেট সময় : ০১:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২