ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

শেরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২ প্রার্থী শোকজ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:১১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এডিএম শহিদুল ইসলাম ও এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২ প্রার্থী শোকজ!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ২ প্রার্থীকে শোকজ করা হয়েছে। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ৪ ডিসেম্বর সোমবার বিকেলে ওই ২ প্রার্থীকে লিখিতভাবে শোকজ করেন ওই নির্বাচনী এলাকার অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ নুরুল আমিন ভূইয়া। নোটিশে ৬ ডিসেম্বর বিকেল ৩ ঘটিকার মধ্যে প্রার্থীদ্বয়কে স্বয়ং অথবা প্রতিনিধিদের মাধ্যমে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ওই অনুসন্ধান কমিটির বেঞ্চ সহকারী আবু বকর সিদ্দিক জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৬ (ঘ), ৮ (ক) ও ১২ ধারার বিধানসমূহ লঙ্ঘনের অভিযোগে ওই ২ প্রার্থীর প্রতি শোকজের নোটিশ ইতোমধ্যে প্রার্থীদের স্ব-স্ব থানায় (শ্রীবরদী ও ঝিনাইগাতী) পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে অনুসন্ধান কমিটির শোকজ নোটিশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া ও শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী। তবে শোকজের বিষয়ে অবগত নন বলে উল্লেখ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘনের কোন ঘটনা আমার দ্বারা হয়নি। আমি নোটিশ পেলে জবাব দেব। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্র একই দাবি করেছেন।

নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্র জানায়, ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের পরবর্তীতে শেরপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডিএম শহিদুুল ইসলাম ঝিনাইগাতী বাজারে শোডাউন করাসহ প্রচারণায় ও সংবর্ধনায় অংশগ্রহণ করেন। এতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এছাড়া একইদিন স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ঝিনাইগাতী বাজারে শতাধিক নেতা-কর্মী নিয়ে শোডাউন করাসহ প্রচারণায় ও সংবর্ধনায় অংশ নেন। ওইসব শোডাউন ও প্রচারণার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়। এ প্রেক্ষিতে ৩ ডিসেম্বর অনুসন্ধান কমিটি সরেজমিনে তদন্ত করে উভয় ঘটনার সত্যতা পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২ প্রার্থী শোকজ!

আপডেট সময় : ০৫:১২:১১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩