পঞ্চগড়ে মন্ত্রী এমপি সহ মনোনয়ন পত্র দাখিল করলেন ২০ জন
- আপডেট সময় : ০৩:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে মন্ত্রী এমপি সহ মনোনয়ন পত্র দাখিল করলেন ২০ জন
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনে বিভিন্ন দলের ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো, জহুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এদের মধ্যে পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত, বর্তমান সাংসদ ও জেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, সহ-সভাপতি আবু তোয়বুর রহমান, জেলা কৃষকলীগের কার্য্যকরী সদস্য আকতারুজ্জামান।
জাতীয় পার্টি থেকে দুইজন এদের মধ্যে জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু সালেক, কেন্দ্রীয় নেতা আব্দুর রহিম। জাকের পার্টি থেকে দুইজন এদের মধ্যে জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সুমন রানা এবং আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আনিসুর রহমান। জাসদ (ইনু) থেকে জেলা জাসদের সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে আব্দুল ওয়াদুদ বাদশা, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মশিউর রহমান বাবুল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট সিরাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে মিল্টন রায়, মুক্তিজোট থেকে আব্দুল মজিদ। অপর দিকে পঞ্চগড়-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রেলপথমন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন, জাতীয় পার্টি থেকে লুৎফর রহমান রিপন, জাকের পার্টি থেকে শাহা আলম, বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে আহমাদ রেজা ফারুকি, তৃনমূল বিএনপি থেকে আব্দুল আজিজ। এর আগে গত দুইদিনে ২০ টি মনোনয়ন ফরম বিতরন করেন, বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত ওই ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন।
এদিকে মনোনয়ন দাখিল করতে এসে আওয়ামীলীগের প্রার্থী নাইমুজ্জামান ভূইয়া মুক্তা বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে বুঝে শুনে জনপ্রিয়তা যাচাই করে আমাকে পঞ্চগড়-১ আসনে নৌকার মাঝি বানিয়েছে। আগামি ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকা মার্কার বিজয় হবে এতে কোন সন্দেহ নেই।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করতে এসে বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, কেন্দ্রের নীতি নির্ধারকদের চলামন সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল করেছি, তবে এর পর কেন্দ্র থেকে দলীয় ভাবে যে সিদ্ধান্ত দেযা হবে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে।
জাতীয় পার্টি মনোনীত আবু সালেক জানান আমার প্রয়াত নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ পঞ্চগড় জেলা সৃস্টি করেছেন এজন্য পঞ্চগড়ের মানুষ আমাকে ভোট দিবেন। অরদিকে জাকের পার্টির প্রার্থী এ্যাডঃ আনিসুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে এমন আস্থায় নির্বাচনে অংশ গ্রহন করা, তবে এবার দখলদারী নির্বাচনের আলামত বুঝাগেলে হলে, তারা নির্বাচন প্রত্যাহার করবে।
এদিকে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্য্যালয়ে মনোনয়ন জমা দিতে এসে পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী বলেন ইনশাআল্লাহ এবারও জনগন আওয়ামীলীগকে বিপুল ভোটে বিজয়ী করে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবে।




















