ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার

রাবিতে ট্রাক চাপা ঘটনার বর্ণনা দিলেন সহপাঠি রায়হান 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ১৭৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এম মামুন, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স ডিজাইন বিভাগের শিক্ষার্থী মাহমুদ হিমেলকে কিভাবে ট্রাকটি চাপা দিয়েছিল সেই ঘটনার বর্ণনা দিয়েছেন তার সাথে থাকা বন্ধু রায়হান প্রামানিক।

রায়হান প্রামানিক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার দেয়া ভাষ্যমতে, মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে খাবারের দোকানে বসে রাতের খাবার খাচ্ছিলেন।

রায়হান প্রামাণিকের খাওয়া একটু তাড়াতাড়ি শেষ হয়। খাওয়া শেষে সে মোটরসাইকেল নিয়ে একবার হবিবুর রহমান মাঠের পাশ থেকে ঘুরে আসেন। পরে হিমেলের খাওয়া শেষ হওয়ার পর হিমেল রায়হান প্রামানিক ও তার নিজের টাকা পরিশোধ করেন দোকানদারের কাছে।

হিমেল দোকানদারকে টাকা পরিশোধ করার পর রায়হান প্রামাণিককে জানান, বুথ থেকে তার কিছু টাকা তোলার প্রয়োজন। এজন্য মোটরসাইকেল নিয়ে রায়হান প্রামানিককে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে বুথে টাকা তোলার জন্য রওনা হন হিমেল। মোটরসাইকেল স্টার্ট দিয়ে তারা সামনের রাস্তা দিয়ে প্রধান ফটকের দিকে যাওয়া শুরু করেন।

তবে জিয়া হল ও হবিবুর রহমান হলের মাঝখানের সেই রাস্তার পাশে থাকা ট্রাকটিকে দেখতে পেয়ে তারা একটু দাড়ায়। ট্রাকটি হঠাৎ পাশ থেকে টার্ন নিয়েই তাদের ওপর তুলে দেয়। পাশে ছিটকে পড়ে যান রায়হান প্রামানিক। আর ট্রাকটি মোটরসাইকেলসহ হিমেলের উপর দিয়ে চলে যায়। ভেঙ্গে চুরমার হয়ে যায় পুরো মোটরসাইকেল ও হিমেলের দেহ থেকে মাথাটি ছিন্নভিন্ন হয়ে যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রায়হান প্রামাণিকের দাবি, ট্রাকচালক সতর্ক থাকলে এই দুর্ঘটনাটি ঘটতো না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাবিতে ট্রাক চাপা ঘটনার বর্ণনা দিলেন সহপাঠি রায়হান 

আপডেট সময় : ০১:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২