রানীশংকৈলে স্ত্রীকে খুন করে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ!
- আপডেট সময় : ০২:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

রানীশংকৈলে স্ত্রীকে খুন করে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ!
নাজমুল হোসেন, বিশষ প্রতিনিধিঃ
রানীশংকৈলে স্ত্রীকে খুন করে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বামী নাজমুল ইসলাম (৪০)। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন স্বামী নাজমুল। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রাবেয়া খাতুন (৩৫)। গ্রেপ্তার হওয়া স্বামী নাজমুল ইসলাম উপজেলার পদমপুর হাজীপাড়া গ্রামের ফজলু মাষ্টারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। সকালে টিউবওয়েল পাড়ে স্ত্রী রাবেয়া খাতুন থালা বাসন মাজার সময় নাজমুল তার স্ত্রীকে ঘরে ডেকে আনে পরে এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছুরি দিয়ে নাজমুল ইসলাম তার স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে।
এতে অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারের লোকজন জানান, নাজমুল কিছুদিন ধরে বিকারগস্ত ভাবে চলাফেরা করতো। নিহতের ভাই মাজেদ বলেন, আমার ভগনিপতি গত তিন মাস যাবত মাথার সমস্যায় ভুগছিলেন তাই হইতো তিনি আমার বোন কে ধারালো চাকু দিয়ে হত্যা করে। নাজমুলের আগের পক্ষের মাদ্রাসায় পড়ুয়া ছেলে বলেন আমার বাবা কিছুদিন থেকেই বাড়ির সব কিছু এলোমেলো করে দিচ্ছে বিভিন্ন জিনিসপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে তিনি কিছুদিন থেকেই মাথার সমস্যায় ভুগছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী নিজেই থানায় এসে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। তাকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ পোস্টমর্টেমের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।



















