সিংড়ায় পল্লীবন্ধু এরশাদের স্বরণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০২:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ২৬৭ বার পড়া হয়েছে

সিংড়ায় পল্লীবন্ধু এরশাদের স্বরণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
সিংড়ায় পল্লীবন্ধু এরশাদের স্বরণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত! নাটোরের সিংড়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের স্বরণে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিলো। সোমবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা জাতীয় সংহতির উদ্যগে সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ মাঠে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
নাটোর চৌকস একাদশ বনাম নওগাঁ ভাই ভাই একাদশের মধ্যে এই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাটোর চৌকস একাদশ ২-১ গোলে নওগাঁ ভাই ভাই একাদশকে পরাজিত করে।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা জাতীয় সংহতি সাধারন সম্পাদক সম্রাট হোসেন মামুন, সিংড়া উপজেলা জাতীয় যুব সংহতি কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রুহুল সরদার, সিংড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড যুব সংহতি সভাপতি শিবলু হোসেন সহ অন্যান্য নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
পুরুস্কার বিতরনের আগে প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুব নেতারা। এ সময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবক ও স্কুল পড়ুয়া ছাত্ররা মাদক থেকে দুরে থাকে। পল্লিবন্ধুর শাসনআমলে এদেশের খেলাধুলাসহ দেশের অনেক উন্নতি সাধিত হয়েছিলো। কিন্তু এখন যে সরকারি দেশ শাসন করুক না কেন তারা শুধু নিজেদের কথা ভাবে। কিন্তু পল্লিবন্ধু সকল সাধারন জনগনের কথা ভাবতেন।




















