বড়াইগ্রামে সিলিন্ডর বিস্ফোরণে জ্বালানী তেলের দোকানে অগ্নিকান্ড!
- আপডেট সময় : ০২:৪০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে সিলিন্ডর বিস্ফোরণে জ্বালানী তেলের দোকানে অগ্নিকান্ড!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
বড়াইগ্রামে সিলিন্ডর বিস্ফোরণে জ্বালানী তেলের দোকানে অগ্নিকান্ড! নাটোরের বড়াইগ্রামে গ্যাসের চুলা মেরামত করার সময় গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে একটি জ্বালানী তেল বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার জুড়ে। শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার মৌখড়া বাজারে এই আগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন জানান, বেলা ১২টার দিকে বাজারের সুজন মন্ডল নামে এক ব্যবসায়ীর তেলের দোকানে গ্যাসের চুলা মেরামত করার সময় গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে পুরো দোকানে আগুন ধরে যায়। এসময় দোকানটিতে মজুদ পেট্রল, ডিজেল, কেরোসিনের ব্যারেলে আগুন লেগে যায়। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা দোকানে পেছনে ওই ব্যবসায়ীর তেলের গোডাউনে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, মাত্র ১০ মাস আগেও ওই দোকানে একই ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী সুজনের পাশাপশি প্রতিবেশীরা চরম ক্ষতিগ্রস্থ হয়। তারা অবিলম্বে সুজনের খোলা জ্বালালী তেলের ব্যবসা বন্ধের দাবী জানান।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান জানান, ক্ষতির পরিমান নিরুপণ করা হচ্ছে। একই সাথে অগ্নিকান্ডের উৎস খোজা হচ্ছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, ক্ষতিগ্রস্থ কোন বক্তি অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




















