পঞ্চগড়ে শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০২:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত!
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত! পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ অক্টোবর) দুপুরে ওই ডিগ্রী কলেজ মাঠ চত্বরে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের সভাপতি একে এম ফজলে নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান।
কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দীনেশ চন্দ্র রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তের নির্বাহী প্রকৌশলী মো. আবু তাহের, মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর পঞ্চগড় শাখার ইনচার্জ আবু সায়েম এবং সিরাজুল ইসলাম। এছাড়া কলেজের নতুন এবং অধ্যায়নরত শিক্ষার্থীরাসহ ওই শিক্ষা প্রতিষ্ঠানের সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিতের গুরুত্ব দিতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ভালভাবে পড়াশোনার বিকল্প নেই। আধুনিক ক্লাসরুম, ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিকসহ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর।
















