ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

রাবিতে ভারতের ন্যাশনাল-ল-ইনস্টিটিউট ইউনিভার্সিটি প্রতিনিধিদল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

ভারতের ন্যাশনাল-ল-ইনস্টিটিউট ইউনিভার্সিটি প্রতিনিধিদল রাবিতে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিতে ভারতের ন্যাশনাল-ল-ইনস্টিটিউট ইউনিভার্সিটি প্রতিনিধিদল!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাবিতে ভারতের ন্যাশনাল-ল-ইনস্টিটিউট ইউনিভার্সিটি প্রতিনিধিদল! রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভারতের ভোপালের ন্যাশনাল-ল- ইনস্টিটিউট ইউনিভার্সিটির (এনএলআইইউ) আন্ডারগ্রাজুয়েট স্টাডিজের অধিকর্তা ঘাইয়ুম আলমের নেতৃত্বে তিন সদস্যদের এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করছেন। এসময় তাঁরা রাবির আইন বিভাগ পরিদর্শন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তাঁরা আইন অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আব্দুল হান্নানের সাথেও সৌজন্য সাক্ষাত করেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রতিনিধিদলটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীরের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানে আইন ও সংশ্লিষ্ট বিষয়সমূহে শিক্ষা ও গবেষণা সম্পর্কে আলোচনাসহ উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থী ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় করেন। শীঘ্রই এই বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা সম্পর্কেও তাঁরা একমত হন।

আলোচনাকালে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, আইন অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আব্দুল হান্নান, আইন বিভাগের সভাপতি অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস্ মুহা. গালিবসহ আইন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপ-উপাচার্য (শিক্ষা) প্রতিনিধিদলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করেন। এনএলআইইউ এর প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন লিগ্যাল এইড ক্লিনিকের স্টুডেন্ট কনভেনর পায়েল দুবে ও স্টুডেন্ট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট শিভানস বিশ্বকর্মা প্রতিনিধিদলটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও বরেন্দ্র গবেষণা জাদুঘর ও বাংলাদেশ পুলিশ একাডেমিও পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে ভারতের ন্যাশনাল-ল-ইনস্টিটিউট ইউনিভার্সিটি প্রতিনিধিদল!

আপডেট সময় : ০২:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩