ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

রাণীনগরে কৃষি প্রকল্পের উপকরণ বিতরণে অনিয়মের অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ ফারহানা নাজনীন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাণীনগরে কৃষি প্রকল্পের উপকরণ বিতরণে অনিয়মের অভিযোগ!
শ্রী মনোরঞ্জন চন্দ্র, নওগাঁ প্রতিনিধি:
রাণীনগরে কৃষি প্রকল্পের উপকরণ বিতরণে অনিয়মের অভিযোগ! নওগাঁর রাণীনগরে কৃষকদের প্রদান করা কৃষি প্রকল্পের উপকরণ বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ ফারহানা নাজনীনের বিরুদ্ধে। ফলে কৃষকরা প্রতারিত হওয়ার পাশাপাশি প্রকল্প সঠিক ভাবে বাস্তবায়নের মাধ্যমে সরকারের গৃহিত লক্ষ্য শতভাগ পূরণ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সূত্রে জানা গেছে, কৃষকদের প্রধান ফসল চাষের পাশাপাশি তেলফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি আমন মৌসুমে স্বল্প জীবনের তেল ফসল চাষে সারা দেশের মতো রাণীনগর উপজেলায় ৪৫টি প্রদর্শনীর বরাদ্দ দেয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৪৫জন কৃষক বিনামূল্যে সার, বীজ ও অন্যান্য উপকরণ পাবেন। প্রকল্পের বরাদ্দ অনুসারে একটি প্রদর্শনীর জন্য একজন কৃষক ২৫কেজি ইউরিয়া, ২০কেজি ডিএপি, ১৫কেজি পটাশ ও জিপসাম এবং ১কেজি দস্তা সার পাবেন। অথচ প্রকল্পের আওতায় উপজেলার প্রতিটি প্রদর্শনীর জন্য বরাদ্দকৃত সারের অর্ধেক সার ইতিমধ্যই উপজেলার বরাদ্দপ্রাপ্ত অধিকাংশ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার পার্শ্ববর্তি উপজেলাসহ সারা দেশের বরাদ্দপ্রাপ্ত উপজেলাতে প্রকল্পের বরাদ্দ অনুসারে প্রদর্শনীর কৃষকরা সার ও অন্যান্য উপকরণ সঠিক পরিমাণে পেলেও রাণীনগর উপজেলার কৃষকদের মাঝে ১০কেজি ইউরিয়া, ৭কেজি ডিএপি, ৬কেজি পটাশ, সাড়ে ৮কেজি জিপসাম সার দেয়া হয়েছে। এমন বিভাজনে উপজেলার কৃষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া কৃষি কর্মকর্তা অপরিকল্পিত ভাবে তালবীজ রোপন করাসহ বিভিন্ন কৃষি কর্মকান্ডগুলো দায়সারানো ভাবে সম্পন্ন করে আসছেন।
তথ্য অনুসন্ধানে প্রদর্শনীর জন্য খাতায় তালিকাভুক্ত অনেক কৃষকের প্রদান করা মুঠোফোনে ফোন দিলে নামের সঙ্গে মিল পাওয়া গেলেও জানা যায় যে কারো বাড়ি রংপুরে আবার কারো বাড়ি কুড়িগ্রামে। আবার অনেক কৃষক তালিকাভুক্ত হলেও বরাদ্দে নাম নেই, আবার অনেকেই জানেন না যে প্রদর্শনীর জন্য তাকে তালিকাভুক্ত করা হয়েছে। কৃষি কর্মকর্তা অনেকটাই নিজের ইচ্ছে মাফিক নাম, ঠিকানা ও মুঠোফোনের নম্বর দিয়ে দায়সারানো নামের তালিকা তৈরি করে প্রকল্পের সারসহ অন্যান্য উপকরণ উত্তোলন করে বাজারে বিক্রি করে সেই অর্থ হরিলুট করছেন বলেও ধারণা করা হচ্ছে। এছাড়া উগ্র মেজাজের কৃষি কর্মকর্তা মোছা. ফারহানা নাজনীনের আচরণে খুশি নন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী ও অফিসে সেবা নিতে আসা উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষক থেকে শুরু করে সকল শ্রেণির সেবা গ্রহিতারা।
শুধু তাই নয় তিনি এই অফিসে যোগদানের পর থেকে গনমাধ্যমকর্মীরা কৃষি সম্পর্কিত কোন তথ্য নিতে তার কাছে গেলে তিনি সেই তথ্য না দিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করেই চলেছেন। তথ্য না দিয়ে তিনি এই তথ্য দিয়ে কি করবেন, কে আপনাকে এই তথ্য দিয়েছে, কি নিউজ করবেন, আমার বক্তব্য কি দিবেন ইত্যাদি নানা অপ্রাসঙ্গিক প্রশ্নে সাংবাদিককে হেয় করেন। বর্তমানে উপজেলা কৃষি অফিস আর গনমাধ্যমকর্মীদের মাঝে এক বিশাল প্রাচীর তৈরি করেছেন কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীন।
জানা গেছে তিনি তার অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সকলকে কোন সাংবাদিকের সঙ্গে কথা না বলতে নিষেধাজ্ঞা দিয়েছেন। কৃষি অফিসের কেউ যদি কোন সাংবাদিকের সঙ্গে কুশল বিনিময় করেন কথা বলেন তাহলে পরবর্তিতে সেই ব্যক্তিকে কৃষি কর্মকর্তার কাছে জবাবদিহিতা করতে হয়। এমন উগ্র আচার-আচরনে অতিষ্ঠ হয়ে উঠেছেন কৃষি অফিসের ঝাড়–দার থেকে শুরু করে সকল শ্রেণির মানুষরা। উপজেলার এমন জনগুরুত্বপূর্ণ অফিসে এই ধরণের উগ্র মেজাজের অসৎ কর্মকর্তার মাধ্যমে কৃষিকে এগিয়ে নিতে সরকারের গৃহিত মিশন ও ভিশনকে শতভাগ সফল করা সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বিভিন্ন এলাকার প্রদর্শনীর বরাদ্দ পাওয়া কৃষকরা জানান তারা তেলফসল উৎপাদন প্রকল্পের আওতায় প্রদর্শনীর জন্য ১০কেজি ইউরিয়া, ৭কেজি ডিএপি, ৬কেজি পটাশ, সাড়ে ৮কেজি জিপসাম সার পেয়েছেন। আবার অনেকেই কৃষকই জানেন না যে তার নামে প্রদর্শনীর বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি প্রণোদনায় আগে কৃষকরা যে পরিমাণ উপকরণ পেয়েছেন বর্তমান কৃষি কর্মকর্তা উপজেলায় যোগদানের পর সেই পরিমাণগুলো কমে গেছে বলেও জানান কৃষকরা।
বৃহস্পতিবার (১০জুলাই) এই বিষয়ে তথ্য ও বক্তব্য নিতে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফারহানা নাজনীনের কক্ষে গেলে তিনি সংবাদকর্মীকে বিভিন্ন অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে তিনি বলেন ভ্যাট, আইটিসহ অন্যান্য খরচের অর্থের যোগান দেওয়ার জন্য এই প্রকল্পের সার অর্ধেক করে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে কি পরিমাণ সার কৃষকদের মাঝে তিনি বিতরণ করেছেন সেই তথ্য জানতে চাইলে তিনি সেই তথ্য না দিয়ে সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন।
এই বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, প্রকল্পের বরাদ্দ অনুসারে কৃষকদের মাঝে কৃষি উপকরনগুলো বিতরণ করতে হবে। অর্ধেক পরিমাণে কৃষি উপকরণ বিতরণ করার কোন সুযোগ নেই। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রæতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে কৃষি প্রকল্পের উপকরণ বিতরণে অনিয়মের অভিযোগ!

আপডেট সময় : ০৭:১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩