সিংড়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির!
- আপডেট সময় : ০৯:৩৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

সিংড়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির!
নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির! তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আল-বাসার ইন্টাারন্যাশনাল ফাউন্ডেশন ও মক্কা চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় নাটোরের সিংড়ার সাধারণ দরিদ্র জনগোষ্ঠির উন্নত আধুনিক চক্ষু চিকিৎসা তাদের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দ্যেশ্যে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ডাঃ তাহের ও ডাঃ সালমানের নেতৃত্বে ১৪ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক সহ ১০০ জনের একটি টিম এই ক্যাম্পে কাজ করছে। তাদের সহযোগিতায় এটি দ্বিতীয় ক্যাম্প। প্রকৃতপক্ষে সিংড়ার যেসকল সাধারণ দরিদ্র জনগোষ্ঠি নাটোর, রাজশাহী বা ঢাকা গিয়ে অর্থ খরচ করে চোখের চিকিৎসা করানোর সামর্থ নেই তাদেরই জন্য এই চক্ষু ক্যাম্পের আয়োজন।
শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে সিংড়া দমদমা পাইলট স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, আল-বাসার ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডাঃ তাহের, ডাঃ সালমানসহ অন্যরা।
সিংড়া ডায়াবেটিক সমিতির সার্বিক তত্বাবধানে দিনব্যাপী এই চক্ষু শিবিরে প্রায় চার হাজার মানুষের চিকিৎসা সেবা এবং বাছাইকৃতদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে।


















